Posts

মানসিকভাবে বৃদ্ধ হওয়ার অনুভূতি জাগায় যে অভ্যাস

Image
প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে বয়স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলে, ২০৫০ সালে বিশ্বব্যাপি ২০০ কোটি মানুষের বয়স হবে ৬০ বা তারও বেশি। আবার ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ‘ডেমোগ্রাফিক রিসার্চ’য়ে প্রকাশিত এক গবেষণার দাবির ভিত্তিতে জানায়, এই শতকের শেষ হওয়ার আগেই আমরা একজন মানুষকে ১২০ বছর বাঁচতে দেখব। এই দীর্ঘায়ুর সঙ্গে সমস্যাও আছে, বয়স যত বেশি, ততই বার্ধক্যজনীত অসুখও বেশি। তবে যুক্তরাষ্টে্রর জর্জটাউন’য়ের ‘ব্রেইন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাব’য়ের পরিচালক ও ‘নিউরোসায়েন্স’ বিভাগের অধ্যাপক ড. মাইকেল টি. আলম্যান একই প্রতিবেদনে বলেন, “আমরা গবেষণায় কিছু বয়ষ্ক মানুষের মানসিক অবস্থার উন্নতি হতে দেখেছি। বার্ধক্যে পা দেওয়ার প্রতি আমাদের দৃষ্টি বদলে দেয় এই গবেষণাগুলো। সিংহভাগ মানুষ ধারণা করেন বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। তবে মানসিক কিছু বিষয় বয়সের সঙ্গে আরও তীক্ষ্ণ হয়, যার সম্ভাব্য কারণ হতে পারে দীর্ঘদিন সেই মানসিক কৌশলগুলোর চর্চা।” বয়সের ভার একজন মানুষকে কীভাবে নুইয়ে দেবে তার কোনো স্থির নিয়ম নেই। বার্ধক্য কতটা সুগম হবে সেটা মানুষ দৈনন্দিন জীবনযাত্রা দ...

কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় আগ্রহী ?

Image
পতি পত্নী অউর ওহ। এই ত্রিকোণ প্রেমের ব্যাপারটা বহুদিনের পুরনো। যত দিন যাচ্ছে, পরকীয়া যেন নতুন নতুন রূপ পাচ্ছে। তবে সবার দ্বারা কিন্তু হয় না পরকীয়া। অনেকের মনে মনে ইচ্ছে থাকলেও, সাহস করে পা বাড়তে পারেন না। সম্প্রতি পরকীয়া নিয়ে এক সমীক্ষা করেছে জনপ্রিয় একটি ডেটিং সাইট। যে সমীক্ষায় দেখা হয়েছে, ঠিক কোন কোন পেশার সঙ্গে যুক্ত মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন সবচেয়ে বেশি। এই সমীক্ষায় সামনে এসেছে অবাক করা তথ্য। সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ টি পেশার সঙ্গে যুক্ত মানুষদের মধ্যেই পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি। কোন কোন পেশার মানুষরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন? এ ব্যাপারে শীর্ষে রয়েছেন চিকিৎসক ও নার্সরা। সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডাক্তার ও নার্স একসঙ্গে অনেকক্ষণ কাজ করেন। বহু সময়ই নানা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। সেই কারণে নার্স ও চিকিৎসকের মধ্যে সবচেয়ে বেশি পরকীয়ার সম্ভাবনা দেখা যায়। এরপরেই রয়েছে শিক্ষক বা প্রফেসর। এক্ষেত্রেও দেখা গিয়েছে, একসঙ্গে বেশিক্ষণ অফিসে থাকা ও মানসিক চাপই এই ধরনের প্রেমে এগিয়ে দেয় মানুষকে। শুধু তাই নয়, চোখের উপর স্কুল বা কলেজে পড়ুয়াদের প্রে...

বয়সের ছাপ কমিয়ে রাখতে পারে যে চা

Image
সতেজভাব, মাথা ধরা সারানো বা আড্ডা জমাতে- প্রতিদিন চা পানের এরকম বহু কারণ থাকতে পারে। ধরন অনুযায়ী চায়ের উপকারিতাও ভিন্ন। তবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয় বয়স্ক হওয়ার বিরুদ্ধে লড়তে পারে। আর বিশেষজ্ঞদের মতে এই ধরনের পানীয়র মধ্যে রয়েছে গ্রিন টি। যুক্তরাষ্ট্রের শরীরচর্চা ও রূপ-বিষয়ক প্রতিষ্ঠান ‘টোটাল শেইপ’য়ের সহকারী প্রতিষ্ঠাতা, পুষ্টিবিদ ও প্রশিক্ষক মাইকেল গ্যারিকো ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “গ্রিন টি’তে আছে ‘এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট’ নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের মৃতপ্রায় কোষকে পুনুরুজ্জীবিত করতে সহায়তা করে।” তিনি আরও জানান, এই পানীয়তে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ই। যা ত্বকের সুস্থতার জন্য উপকারী। ভিটামিন বি-২ ত্বককে সতেজ রাখে ও তারুণ্য ফুটিয়ে তোলে। ভিটামিন ই ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে। আর মসৃণতা বাড়ানোর পাশাপাশি উজ্জ্বলভাব ফুটিয়ে তোলে। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ ট্রিস্টা বেস্ট’য়ের মতে, বয়স্কভাব রোধের জন্য সেরা পছন্দ হতে পারে গ্রিন টি। তিনি বলেন, “গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আর নানান স্বাস্থ্যগুণে ভরপুর। অ্যান্টিঅক্সিডেন্ট দুর্বলতা ক...

ফুসফুসের ক্ষমতা বাড়ানোর উপায়

Image
সিঁড়ি বেয়ে ওঠা, জোরে হাঁটা কিংবা দৌঁড়াতে গিয়ে যারা অল্পতেই হাঁপিয়ে ওঠেন তাদের ফুসফুসে বাতাস ধরে রাখার জায়গা কমে যাচ্ছে। ‘শর্টনেস অফ ব্রেথ’ বা দম ফুরিয়ে আসার পেছনে নানান কারণ থাকতে পারে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদনে চিকিৎসাবিজ্ঞানের সূত্রানুসারে জানানো হয়-, হাঁপানি, ধূমপান, ‘ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)’ ইত্যাদির কারণে দম ফুরিয়ে যাওয়ার মতো অবস্থার তৈরি হতে পারে। এসবে আক্রান্ত কিংবা আসক্তদের উচিত হবে নিজেদের ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া। লাং ক্যাপাসিটি   ফুসফুস একবারে ঠিক কতটুকু বাতাস তার ভেতরে নিতে পারে সেই পরিমাণটাই হল ওই মানুষের ‘লাং ক্যাপাসিটি’। বয়স বাড়ার সঙ্গে ফুসফুসের এই বাতাস ধারণ ক্ষমতা কমতে থাকে। আর ফুসফুস কিংবা শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও দ্রুত দেখা দিতে পারে। প্রাকৃতিকভাবে পুরুষের ফুসফুসের বাতাস ধারণ ক্ষমতা নারীদের ফুসফুসের তুলনায় বেশি হয়। এই ধারণ ক্ষমতা নিচের কিছু উপায়ে বাড়ানো যেতে পারে। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ফুসফুস...

বিয়েতে সম্মতি দেওয়ার আগে যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন

Image
নিজের পছন্দ অথবা পারিবারিকভাবে যেভাবেই বিয়ে হোক, সঙ্গীর সঙ্গে কিছু বিষয় খোলামেলা কথা বলে নেওয়া প্রয়োজন। এতে দীর্ঘমেয়াদী সম্পর্কে সমস্যা কম দেখা দেয়। ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত এক প্রতিবেদন অবলম্বনে প্রয়োজনীয় ও প্রচলিত কিছু বিষয় সম্পর্কে জানানো হল যা বিয়েতে সম্মতি দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেওয়া ভালো, এতে দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা কমে। আর্থিক বিষয়:   বিয়ের আগে আর্থিক বিষয়ে কথা বলা অনেকের কাছেই খারাপ বলে গণ্য হয়, অন্যদিকে এটা ভবিষ্যত জীবনে চলার পথের গুরুত্বপূর্ণ একটা বিষয়। একে অপরের খরচের অভ্যাস সম্পর্কে জানলে ভবিষ্যত সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সন্তান গ্রহণ সম্পর্কে মতামত:   একসঙ্গে জীবন শুরু করার আগে সন্তানসন্ততি নিয়ে সঙ্গীর মতামত কী সে সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। সন্তান নেওয়ার ইচ্ছা আছে কিনা অথবা কয়টা সন্তান গ্রহণে আগ্রহী ইত্যাদি বিষয়গুলো বিয়ে ঠিক হওয়ার আগে আলোচলা করে নিলে পরে দাম্পত্যে কলহ দেখা দেয় না। দাম্পত্য সম্পর্কে পরিকল্পনা:   বিবাহিত জীবনে সহবাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই সম্পর্কে সঙ্গীর ইচ্ছা বা মতামত জানতে খোলাখুলিভাবে আলোচনা করে নিয়ে অপ্রয়...

ডায়াবেটিস মোকাবিলায় দারচিনি

Image
দারচিনি রান্নায় ব্যবহৃত সব থেকে পরিচিত মশলার মধ্যে অন্যতম। শুধুমাত্র স্বাদ বা গন্ধের জন্য নয়, বিভিন্ন ওষুধ সম্বন্ধীয় বৈশিষ্ট্যের জন্যেও দারচিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘সিনামালডিহাইড’ খাবারের গন্ধ ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে কার্যকরী হয়ে ওঠে। ডায়াবেটিসের ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে কাজ করে দারচিনি। এছাড়াও অ্যান্টি–অক্সিডান্ট হিসেবেও দারচিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দারচিনির পুষ্টিগুণ এক চামচ দারচিনিতে সাধারণত যা যা পুষ্টিকর উপাদান থাকে, তা হলো- ক্যালরি– ৬.৪২ কার্বোহাইড্রেট– ২.১ গ্রাম ক্যালসিয়াম– ২৬.১ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম– ১.৫৬ মিলিগ্রাম ফসফরাস– ১১.২ মিলিগ্রাম পটাশিয়াম– ১১.২ মিলিগ্রাম এছাড়াও কোলাইন, লাইকোপেনের মতো বিভিন্ন অ্যান্টি–অক্সিডান্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যায় দারচিনিতে। দারচিনির ধরন মূলত দু ধরনের দারচিনি হয়: ১. সেইলন দারচিনি ২. চাইনিজ বা ক্যাশিয়া দারচিনি বলা হয়, সেইলন দারচিনি চাইনিজ দারচিনির থেকে অনেক বেশি কার্যকরী। নাম শুনেই বোঝা যায়, সেইলন দারচিনি শ্রীলঙ্কায় উদ্ভব, আর মূলত দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলেই পাওয়া যায়। ডায়াবেটিসের ক্ষে...

হজমের সমস্যার জন্য কতবেল

Image
সুগন্ধযুক্ত কতবেল নারী-পুরুষ ও শিশুদের কাছে বেশ প্রিয় ফল। শক্ত খোলসযুক্ত ফলের ভেতরে ধূসর রঙের আঠালো শাঁস ও ছোট সাদা দানা থাকে। কতবেল টক ও মিষ্টি স্বাদযুক্ত হতে পারে। পাকা কতবেলে পর্যাপ্ত পরিমাণে আমিষ, শর্করা, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন বি ও সি থাকে। কাচা মরিচ, লবণ ও চিনি মিশিয়ে সুস্বাদু আচার বানিয়ে খাওয়া হয় এটি।   পেট ভালো রাখে কতবেলে আছে ট্যানিন নামক উপাদান। যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে। কাঁচা কতবেল ছোট এলাচ, মধু মিছিয়ে খেলে বদহজম দূর হয়। এছাড়া লিভার ও হার্টের জন্যও উপকারী। এক কথায় কতবেল পাইলসের প্রতিষেধক। রক্তস্বল্পতা দূর করে কতবেল রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। বুক ধড়ফড় ও রক্তের নিম্নচাপ রোধেও সহায়ক। মিছরির সঙ্গে কতবেল মিশিয়ে খেলে দেহে শক্তি বাড়ে ও রক্তস্বল্পতা দূর হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কতবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিসের আয়ূর্বেদী চিকিৎসায় এটি ব্যবহার হয়। গরম কম লাগে কতবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়। তাই এ ফলটি খেলে গরম কম লাগে। ত্বকের জ্বালা পোড়া কমাতে কতবেল মলম হিসেবেও ব্যবহার করা হয়। কিডনির জন্য ভ...

পেঁপে খাওয়ার উপকারিতা

Image
পেঁপেতে প্রচুর পটাশিয়াম থাকে। কাঁচা, পাকা দুটোতেই। খাদ্যে পটাশিয়াম বেশি, সোডিয়াম তুলনায় অনেক কম বা নেই, ব্লাড প্রেসারের রোগীদের এমন সব খাবার খেতে বলেছেন চিকিৎসকরা। বাজারে অন্য যে কোনো সবজির তুলনায় কাঁচা পেঁপের দাম সবচেয়ে কম। সেই পেঁপেকে সবজি হিসেবে খুব কম মানুষ খায়। পাকা পেঁপের দাম একটু বেশি হলেও সবাই সেভাবে খায় না। পেঁপে হার্টের সুস্থতা রক্ষায় উপকারী, ডায়াবেটিস, হার্ট ডিজিজ হওয়া আটকায়, মল নির্গমন পথে ক্যান্সার হওয়া রোধ করে। ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষক-বিজ্ঞানী ডা. সুম্যান হেয়ায়াতি জানিয়েছেন, খাবারের মাধ্যমে শরীর যদি পর্যাপ্ত পটাশিয়াম না পায় তাহলেও ব্লাড প্রেসার হাই হয়ে যায়। তার আক্ষেপ, ডাক্তাররা সোডিয়াম ক্লোরাইড তথা লবণকেই হাই ব্লাড প্রেসারের জন্য দায়ী করেন, অথচ রোগীর রক্তে পটাশিয়ামের পরিমাপ করাটা জরুরি। পটাশিয়ামের ঘাটতি মেটাতে সেসব খেতে বলতে হবে যেগুলোয় সোডিয়াম কম, পটাশিয়াম বেশি। পেঁপেতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যেমন ক্যারোটিন, ভিটামিন-বি, ফ্ল্যাভনয়েভ। পটাশিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম থাকে। খাদ্যআঁশ, হজমকারক উৎসেচক পাপাইন, খানিকটা ভিটামিন-ই থাকে। পেঁপেতে থাকা অ্যান্টি-অক্সিডেন...

খালি পেটে পানি পানের উপকারিতা

Image
বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। এটি বলার কারণ হচ্ছে— পানি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের শরীরের ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের প্রায় সব অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য। সুস্থ থাকতে নিয়মিত অন্তত দুই লিটার পানি পান করা উচিত আমাদের। পানি আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। শরীরকে হাইড্রেট রাখতে ও বিভিন্ন রোগ প্রতিরোধেও অনেক উপকারী হিসেবে কাজ করে পানি। আর পানি পানের সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পানি করলে।  খালি পেটে পানি পানের উপকারিতা ১. বিপাক ত্বরান্বিত করে সকালে খালি পেটে পানি পান করলে তা বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আর এটি করলে তা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে। ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করলে তা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক উপকারী হতে পারে। এটি করলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। ৩. অন...

যে দৈনন্দিন অভ্যাসে হতে পারে ব্যাক পেইন

Image
ব্যাক পেইন বা পিঠের ব্যথা সাধারণত অল্প সময়ে হয় না। এটি দীর্ঘ সময়ের অভ্যাসের ফলেই হয়ে থাকে। আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ব্যথা হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোক (এনআইএনডিএস) অনুসারে, জনসংখ্যার ৮০ শতাংশ মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময়ে পিঠের ব্যথায় ভোগেন। আর পিঠের ব্যথা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন তা আপনার দৈনন্দিন জীবনেও অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। তাই যেসব কারণে বা অভ্যাসে ব্যাক পেইন হতে পারে, সেগুলো যতটা সম্ভব এড়িয়ে যাওয়া উচিত। আসুন জেনে নিই যে সাত দৈনন্দিন অভ্যাসে হতে পারে ব্যাক পেইন— ১. একটি নির্দিষ্ট অবস্থানে বেশিক্ষণ বসে থাকলে একইভাবে বা একটি নির্দিষ্ট স্থানে বেশিক্ষণ বসে থাকলে আপনার বসার অবস্থান আপনার মেরুদণ্ডে চাপ দিতে পারে। ফলে ব্যাক পেইন হতে পারে। তাই এ সমস্যা এড়াতে সবসময় সোজা হয়ে বসতে হবে এবং একইভাবে বেশি সময় বসে থাকা যাবে না। ২. উঁচু জুতা আপনার ব্যাক পেইনের জন্য সবচেয়ে খারাপভাবে দায়ী কারণগুলোর অন্যতম একটি হচ্ছে— উঁচু জুতা পরা। এক ইঞ্চির বেশি উঁচু জুতা পরলে তা আপনার পায়ে ও মেরুদণ্ডে চাপ বৃদ্ধি করে, যা পরে ব্যা...