Posts

Showing posts with the label হৃদরোগ

৮০ শতাংশ অপরিণত হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিস এবং ৪০ ভাগ ক্যান্সার প্রতিরোধযোগ্য

উন্নত বিশ্বের অনেক দেশেই এখন চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গঠিত হচ্ছে হেলথ প্রমোশন ফাউন্ডেশন। উন্নত দেশগুলোর আদলে বাংলাদেশেও হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ২০১১ সালে প্রণীত জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নেও হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর এই হেলথ প্রমোশন ফাউন্ডেশনের অর্থায়নের জন্য প্রাণঘাতী তামাকজাত দ্রব্যের ওপর স্বাস্থ্য কর (সারচার্জ) আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে (২০১৪- ২০১৫) সালের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর ১% স্বাস্থ্য কর (সারচার্জ) আরোপ করা হয়েছিল। এছাড়া পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও ১ শতাংশ কর আরোপ করা হয়। উভয় খাত থেকে প্রাপ্ত অর্থ এখনও জাতীয় রাজস্ব বোর্ডে রয়েছে। যা এখনও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে জমা হয়নি। আর এই আদায়কৃত অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে না পৌঁছানোর কারণে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা সম্ভব হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। সূত্র জানায়, হেলথ প্রমোশনের মূল কাজ হবে স্বাস্থ্য সুরক্ষায় রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে পরা...